পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্র-ভিসির দ্বন্দ্বে অচল অবস্থা বিরাজ করছে। আমরা যারা রাজনীতি করি না, শিক্ষক হিসেবে আমরা রয়েছি এক মহাবিপদে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা পরিস্থিতিতে এখন অবস্থান করছে যে অফিসে গেলেও বিপদ, অফিসে না গেলেও বিপদ।
কারণ একটি পক্ষ চায় অফিস বন্ধ থাকুক। আবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চায় বিশ্ববিদ্যালয় সচল থাকুক। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম এবং প্র-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হেমায়েত জাহান স্যারের মধ্যে একটি দ্বন্দ্ব প্রকাশ্য রূপ ধারণ করেছে।
এই দ্বন্দ্ব একটি রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছে, যেখানে সহিংস রূপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষকদের মধ্যে একটি বিব্রতকর পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম কার্যত স্থবির।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, এমনকি স্বাভাবিক কার্যক্রমও বন্ধ রয়েছে। কিছুদিন পরেই বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি হবে। আগামী একুশ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি হবে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক পরিস্থিতি সচল থাকলে ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সুবিধা হতো এবং বিশ্ববিদ্যালয়ের অনেক কার্যক্রম এগিয়ে নেওয়া যেত।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নামধারী, রাজনীতিক লেজুড়ভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত নামধারী শিক্ষকদের কারণে আজকে এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা।
