বজ্রপাত কেনো হয়
বাংলা

বজ্রপাত হলে কি করণীয় জেনে নিন

Spread the love

আমি কিছুদিন আগে বাড়িতে গিয়ে হঠাৎ গ্রামের অন্য একপাড়াতে গিয়েছি হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হল। আমি নিজেই ভয় পেয়ে গেছি প্রচণ্ড ডাকাডাকি করছে বিদ্যুৎ চমকানো দেখলে সবাই ভয় পায়। আমিও ভয় পেলাম তবে আমি যেহেতু বজ্রপাতের সময় কি করণীয় টা কিছুটা জানি তাই মনে সাহস রাখলাম এবং দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। যেহেতু বৃষ্টি তখনও শুরু হয়নি আমি বৃষ্টি শুরুর আগেই বাড়ি পৌঁছাতে পারব বলে ভেবে নিলাম এবং দ্রুত চলে গেলাম।

বজ্রপাত হলে কি করণীয়:

বজ্রপাত একটি ভয়াবহ দুর্যোগ ও বর্তমান বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে।

প্রতিবছর বজ্রপাতে বহু মানুষ মারা যায় আমাদের গ্রামেও কয়েকদিন আগে মাঠে কাজ করার সময় দুজন মানুষ বজ্রপাতে মারা গিয়েছে। বজ্রপাত খুব ভয়ানক একটি দুর্যোগ কখন কোথায় হবে কেউ জানে না তাই বজ্রপাতের সময় বাইরে থাকা সম্পূর্ণরূপে নিষেধ। বজ্রপাত যেহেতু কোনো উঁচু গাছপালা ঘরবাড়ি অথবা বৈদ্যুতিক খুঁটির উপরে পড়ে সেজন্য খোলা মাঠে একজন মানুষ দাঁড়িয়ে কাজ করলে সেই মানুষটি হবে সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন তাই ওইসব মানুষদের জন্য বজ্রপাতের ঝুঁকি সর্বোচ্চ।

সাধারণত বৃষ্টি শুরুর প্রথম ৩০ মিনিট বজ্রপাতের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সময় । এই সময়ে বৃষ্টির ভেতরে বাইরে যাওয়া সম্পূর্ণ রূপে নিষেধ।

প্রথম ৩০ মিনিট পার হওয়ার পরে বিদ্যুৎ চমকানোর গতি এবং তীব্রতা কমে যায় তাই তুলনামূলক সেই সময়টা নিরাপদ তাই বজ্রপাতের প্রথম 30 মিনিট খুব সতর্কতার সাথে থাকতে হবে।

যদি কেউ বজ্রপাতের সময়ে বাইরে থাকে তার করণীয় হলো দ্রুত কোন নিরাপদ বাড়িতে গিয়ে আশ্রয়ের অথবা খুব বেশি বজ্রপাত হতে থাকলে মাটিতে বসে অপেক্ষা করতে হবে মাটিতে বসে থাকলে তুলনামূলক নিরাপদ তবে মাটিতে কখনো শোয়া যাবে না উবু হয়ে বসে থাকতে হবে।

বজ্রপাতের সময় উঁচু কোন গাছ পালা বৈদ্যুতিক খুঁটি অথবা লম্বা কোন ধরনের সরু কাঠামোর নিচে আশ্রয় নেয়া যাবে না কারণ বজ্রপাত উঁচু স্থানে প্রথম আঘাত করে তাই গাছের নিচে নিরাপদ নয়।

বজ্রপাতের সময় গাড়িতে থাকলে খুব ধীরগতিতে গাড়ি চালানো যেতে পারে তবে নিরাপদ কোন স্থানে আশ্রয় নেওয়াটা খুব ভালো।

বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকলে নিরাপদ। তবে জানালার পাশে থাকা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা অথবা বেলকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা অনিরাপদ।

বৃষ্টির ভিতর খেলার মাঠে ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই বৃষ্টির সময় মাঠে ফুটবল খেলা অথবা ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা খুবই ঝুঁকিপূর্ণ।

বজ্রপাত যেহেতু আবহাওয়াগত দুর্যোগ তাই বৃষ্টির সময়ে বাইরে না যাওয়াটাই উত্তম। বর্তমানে বজ্রপাত খুব বেশি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের জন্য একটি ভয়াবহতম দুর্যোগের দিকে যাচ্ছে যাতে প্রতি বছরই কৃষি জমিতে কাজ করা অবস্থায় কৃষক মারা যায়। তাই বজ্রপাতের ঝুঁকি কমাতে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন বৃষ্টির সময় বাইরের না থাকা এবং বজ্রপাত শুরু হলে অবশ্যই নিরাপদ আশ্রয় চলে আসা অথবা উপরে বর্ণিত নিয়ম গুলো মেনে চলা খুব গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন দুর্যোগ প্রতিকার করার থেকে প্রতিরোধ করা ভালো।

তাই দুর্যোগের সময় বা বজ্রপাতের সময় বাইরে থাকা দরকার নেই। সচেতন থাকুন ঘরের ভিতর থাকুন।

জেনে নিন:

বজ্রপাত কেনো হ্য়

লেখক

ড. রমন কুমার বিশ্বাস

প্রফেসর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *