Vector Map Services

Free Vector Map Services

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল Lyrics

সুর ও শিল্পী ভূপেন হাজরিকা

কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়

Scale: C-G#

Tal: Dadra

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল।

যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল।

এক হাতে বাজে অগ্নিবীণা, কন্ঠে গীতাঞ্জলি।

হাজার সূর্য চোখের তারায়, আমরা যে কথা বলি।

এই সেই দেশ, একদা যেখানে উপনিষদের ঋষি

সমতার গান গেয়েছিল এবং শুনেছিল দশোদিশি।

প্রপিতামহের ভাষাতেই আজও আমরা যে কথা বলি।

এই সেই দেশ, এখনো এখানে ওঠে আজানের ধ্বনি।

গীতা, বাইবেল, ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী।

কবি কালিদাস, ইকবাল আর গালিবের পদাবলী।

হাজার সূর্য চোখের তারায় আমরা যে কথা বলি।