গুরুর চরণ অমূল্য ধন
গুরুর চরণ অমূল্য ধন
বাঁধো ভক্তি রসে।
মানব জনম সফল হবে
গুরুর উপদেশে।।
হিংসা নিন্দা তমঃ ছাড়ো
মরার আগেতে মরো।
তবে যাবে ভবপারে
ঘুচবে মনের দিশে।।
ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাবপ্রকৃতি
গুরু দেবেন পূর্ণরতি
হৃদকমলে বসে।।
পারাপারের খাবর জানো
মহর গুরুকে মানো।
লালন কয় ভাবছো কেন
পড়ে মায়ার ফাঁসে।।

গুরুর চরণ অমূল্য ধন
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

More Stories
প্রফেসর ড. জিল্লুর রহমানঃ এক আলোকিত শিক্ষকের প্রয়াণ
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে