প্রবন্ধ
-
স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হয় কেন?
স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হয় কেন? মানুষ সর্বদা নতুন কিছু নিয়ে উৎসাহ বোধ করে কোন একটা বিষয় সম্বন্ধে জানা হয়ে গেলে সে উৎসাহ হারিয়ে ফেলে। এর কারণ জানতে হলে আমাকে একটি গল্প বলতে হবে মূলত একটি একটি গবেষণা ফলাফল। একদিন দক্ষ সেফ রান্না বিশারদ তার রেস্টুরেন্টের আগত নিয়মিত ভোক্তাদের মধ্য থেকে একটা পরীক্ষা করার জন্য রেস্টুরেন্টের মেনুগুলোতে একটি পরিবর্তন আনবেন বলে ভাবলেন। তিন ঘন্টার একটা চলমান পরীক্ষা ১। একই আপেল পরপর তিন জনকে দেয়া হলো দেখা হলো সবাই খুব আগ্রহ নিয়ে খেয়েছে। ২। এক ঘন্টা পর আবার একই আপেল সাথে অতিরিক্ত একটি অপশন হিসেবে রয়েছে ভিন্ন রংয়ের আপেল তাদেরকে খেতে দেয়া হলো দেখা গেল ভিন্ন রঙের আপেলটিকে সবাই পছন্দ করলো…
-
ট্রান্সজেন্ডার (Transgender) ও হিজড়ার পার্থক্য কি
হিজড়া ও (Transgender) ট্রান্সজেন্ডার এর পার্থক্য কি (Transgender) ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) বলতে কি বোঝায়? আমরা আসলে বিষয়টা নিয়ে খুব কম আলোচনা হয়েছে তাই কম জানি । ট্রান্সজেন্ডার (Transgender) শব্দটি কিন্তু একেবারেই আধুনিক। অর্থাৎ আধুনিক কালে বিজ্ঞানের জয়যাত্রার কারণে এবং মনোবিজ্ঞানের কল্যাণে আমরা ট্রান্সজেন্ডার (Transgender) বিষয়ে জানতে পেরেছি। অন্যদিকে হিজড়া হল একটি গোষ্ঠী যারা পুরুষ ও নারীদের থেকে আলাদা ধরনের যৌন অঙ্গ নিয়ে জন্ম গ্রহণ করে। হিজড়া ঐতিহাসিক ভাবেই পুরনো শব্দ। যাকে আমরা তৃতীয় লিঙ্গ বলি। হিজড়া আর ট্রান্সজেন্ডার কিন্তু আলাদা। ট্রান্সজেন্ডার (Transgender) কে আমরা তৃতীয় লিঙ্গ বলতে পারি না।তবে হিজড়াদের কে তৃতীয় লিঙ্গ বলা যায়। ট্রান্সজেন্ডার (Transgender) কাকে বলে? ট্রান্সজেন্ডার (Transgender) হল জন্মের সময় কোন মানুষ যে যৌনাঙ্গ…
-
Gift Box হিসাবে প্লেট উপহার কি প্রাসঙ্গিক?
Gift Box হিসাবে প্লেট উপহার কি প্রাসঙ্গিক? প্লেট উপহার Gift Box দেয়ার প্রথা কবে থেকে শুরু হয় ভারতীয় উপমহাদেশে? ভারতীয় উপমহাদেশে প্লেট উপহার দেওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রাচীন ভারতীয় সভ্যতায়, প্লেটগুলি প্রায়শই অনুষ্ঠান, উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে উপহার Gift Box হিসাবে দেওয়া হত। প্রাচীন ভারতীয় সভ্যতায়, প্লেটগুলি প্রায়শই ধাতব, কাঠ বা মাটির তৈরি হত। ধাতব প্লেটগুলি প্রায়শই সোনা, রূপা বা তামা দিয়ে তৈরি হত এবং এগুলির উচ্চ মূল্য ছিল। কাঠের প্লেটগুলি সাধারণত কম মূল্যের ছিল, তবে এগুলি এখনও খুব মূল্যবান ছিল। মাটির প্লেটগুলি সবচেয়ে সাধারণ ছিল এবং এগুলি সাধারণত পরিবারের জন্য তৈরি হত। প্রাচীন ভারতীয় সভ্যতায় প্লেটগুলি প্রায়শই অনুষ্ঠান, উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে উপহার হিসাবে দেওয়া…
-
What is Matua Community মতুয়া ধর্ম কি ?
মতুয়া ধর্ম কি ? What is Matua Community যে সমাজ শিক্ষার আলো থেকে বঞ্চিত অজ্ঞ, অচ্ছ্যুত, অস্পৃশ্য জনগোষ্ঠী মনুসংহিতায় এদেরকে ইতর প্রাণী বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণদের জন্যে এদের সঙ্গে একই ছাদের নিচে অবস্থান এমনকি একই গাছের নিচে দাঁড়ানোও সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল । চণ্ডাল ও শূদ্রগণ গ্রাম বা নগরে বসবাস করার যোগ্য ছিল না । ঠিক এই কারণেই এই বিষয়টি সহজেই অনুমেয় যে চণ্ডাল বা নমশূদ্র (অভিন্ন অর্থে) নগর বা বন্দরে বসবাস করত না; তারা রোষানল বা শ্রেণিবিদ্বেষের কারণে প্রত্যন্ত বিল, খাল, ডোবা, চরাঞ্চল বা নিভৃত অঞ্চলে প্রক্ষিপ্ত হয়ে বন-জঙ্গল কেটে বসতি গড়েছিল। ইতিহাস প্রমাণ দেয় আজও নমশূদ্রগণ ব্যাপকহারে নগরের বাসিন্দা হয়নি । রাজার অনুমোদিত বিশেষ চিহ্নে চিহ্নিত হয়ে এরা…
-
সন্তানের মঙ্গলের জন্য সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য
সন্তানের মঙ্গলের জন্য সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ১। সন্তানের মঙ্গলের জন্য সন্তান লালন পালনে বাবার ভুমিকা সন্তান জন্ম দেয়া একটি মহৎ কাজ ৷ দশ মাস দশ দিন ধরে কোন নারী সন্তান জন্ম দেয় ৷ এ মহৎ কাজের পুন্য সম্পুনই নারীর প্রাপ্য ৷ সন্তান জন্মের পরেই নারীর কর্তব্য শেষ হয়ে যায়না ৷ সন্তান নিজে কোন কাজ করতে পারবে অথবা বললে কাজ একাই করতে পারে এই পর্যন্ত যে কোন মা সন্তানের দেখাশুনা লালন পালন করে থাকে। এই লালন পালন কাজটি অনেক কঠিন একটি কাজ ৷ এজন্য মায়েরা সর্বদা পূজনীয়। সন্তানের মঙ্গলের জন্য মাকে সন্তানের সমস্ত দিকে খেয়াল রাখতে হয় ৷ তাই যে কোন নারীকে অনেক ধৈর্য্যশীল হতে হয়। সন্তান জন্মদানের পর অনেক…
-
নারী
নারী দীপা রায়————–“ন” থেকে নারী আবার “ন” তে না। বলা হয়ে থাকে ‘না’ এর চেয়ে নারীর শক্তি বেশি। এটা আমার কাছে একটা হাস্যকর এর মতো৷ যদি ‘না’ এর থেকে নারী এর শক্তি বেশি হতো তাহলে তারা এই ‘না’ শব্দটার প্রভাব তাদের জীবনে মেনে নিতো না। একটা মেয়ে শিশুকে কিন্তু প্রথম ‘না’ শব্দের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের মা নিজেই। বলা হয়ে থাকে তুমি মেয়ে তোমার এটা করা যাবে না, ওখান এ যাওয়া যাবে না ইত্যাদি। সেখানে মায়ের দোষ নেই, কারন সেই মা টাও কিন্তু ছোট বেলা থেকে এসব শুনে আসছে আর নিজেদের জীবনেও এর প্রতিফলন ঘটাচ্ছে। নেপোলিয়ান বলেছিলেন, “তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব”। আচ্ছা উনি…
-
টাইম ম্যানেজমেন্ট এর জন্য যা যা করা উচিত
টাইম ম্যানেজমেন্ট এর জন্য যা যা করা উচিত মোঃ রাসেল সরকার —————————- “সময় পাই না” কিংবা“ সময় পাচ্ছি না” টাইম নাই কথাটা আমরা এখন খুব বেশী বলে এবং শুনে থাকি।আমরা অনেকেই বলে থাকি কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। অতি মূল্যবান সময়টাকে কাজে লাগানোর কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করছি। এগুলো কোনই কাজে দিবে না,যদি না প্রবল ইচ্ছাশক্তি নিয়ে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।শুধু শুধু এগুলো পড়ে ঈমান বাড়ালে হবে না,আমল ও করতে হবে। টাইম ম্যানেজমেন্টের জন্য To do লিস্ট তৈরি করা: টাইম ম্যানেজমেন্টের জন্য প্রতিদিন ঘুমানোর আগে আগামীকালের জন্য একটা কাজের তালিকা তৈরী করে রাখা।একদম নির্দিষ্ট করে কোন সময়ে কতক্ষন কোন কাজটা করবো।পড়াশুনার ক্ষেত্রে একদম টপিক ধরে…
-
ভয়ানক সতীদাহ প্রথা
ভয়ানক সতীদাহ প্রথা সতীদাহ প্রথা হচ্ছে মূলত তৎকালীন হিন্দু নারীর স্বামী মারা যাওয়ার পর একই সাথে সহমরণে যাওয়ার বা একই চিতায় আত্মাহুতি দেওয়ার প্রথা। আনুমানিক ৪০০ খ্রিস্ট পূর্বে এই প্রথা প্রচলিত ছিল তখনকার সমাজে। মহাভারত এর কাহিনী তে বর্ণিত আছে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীও এই প্রথা অনুসারেই পাণ্ডুর মৃত্যু সংবাদ শুনে স্ব-ইচ্ছায় মৃত্যু বরণ করেন। তখনকার দিনে কিছু লোভী স্বার্থান্বেষী মানুষের বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ হলো এই সতীদাহ প্রথা।একজন জীবন্ত মানুষকে জলন্ত চিতায় পুড়িয়ে মারা।এসকল হিন্দু স্ত্রী কে বলপূর্বক স্বামীর সাথে সহমরণে যেতে বাধ্য করা হত নানাভাবে নানান কুমন্ত্রণা ও কটূক্তির ভয় দেখিয়ে।বিশেষত কোনো ধনী লোকের স্ত্রী মারা গেলে তার আত্মীয়রা তার সম্পত্তি ভোগ বা দখলের জন্য তাদের স্ত্রীদের এই ভণ্ড…
-
লকডাউনে বাল্যবিবাহ
বাল্যবিবাহ ২০১৯ সালে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে যে খবরটি আমাদের বেশি নজর কেড়েছে তা হলো লকডাউন চলাকালীন বাল্যবিবাহ (Chaild Marrage)। যারা একটু সচেতন আর নূন্যতম শিক্ষিত আছেন তাদের অনেকেই হয়ত অবাক হওয়ার চরম শিখরে পৌঁছে গেছেন এই খবর শুনে যে এই দুঃসময়ে বিয়ে! তাও আবার বাল্যবিবাহ। যেখানে কিনা এক শ্রেণীর মানুষ আম্ফান এর তাণ্ডব এ সর্বস্ব হারিয়ে দিশেহারা আবার এক শ্রেণীর মানুষ এর করোনা নিয়ে জীবন মরণ লড়াই।ঠিক এই সময়ে কিভাবে সম্ভব বিয়ে।কতটা নিচ হলে মানুষ এমন কাজটি করতে পারে। আবার এক শ্রেণীর মানুষের কাছে তো মেয়েদের নিজস্ব কোনো বাড়িই থাকতে নেই। শ্বশুর বাড়িই নাকি তার নিজের বাড়ি।আরো কিছু মানুষ আছে যাদের কাছে কন্যা সন্তান একটা অভিশাপ স্বরূপ।…
-
মৃদঙ্গ থেকে বাঁয়া-তবলা
মৃদঙ্গ থেকে বাঁয়া-তবলা আরবি ত বলা থেকে তবলা। প্রথম তবলা আবিষ্কার করেছিলেন আরব দেশের জুবল এর পুত্র টুবল,তা নাম অনুসারেই তবল নাম করণ করা হয়।এই তবল থেকেই তবলা হয়েছে। তবলার আক্ষরিক বা বিশেষ অর্থ বোধকতা নেই। তখন কেবল মাত্র এটির ব্যবহার আরব সঙ্গীত শিল্পীদের মধ্যেই দেখা যেত।পরবর্তীতে আরবের শিল্পীদের সঙ্গীতের সূত্র ধরেই এই তবল পারস্যে আসে।পারস্যের সঙ্গীত শিল্পীরা তখন আদি গজলের সাথে এই তবল ব্যবহার করতেন। সেই সময়ই আমির খসরুর পিতাসহ আরো অনেক সঙ্গীত শিল্পীরায় পারস্য থেকে ভারতবর্ষে আসেন।কারণ, ঈতুৎমিশের আমল আর চেঙ্গিসখানের যুদ্ধ যাত্রা।এ সকল নানাবিধ কারণে তখন পারস্য থেকে অনেক মানুষের সাথে অনেক বিখ্যাত বিখ্যাত সুফি,সাধক,দরবেশ, গীতিকার, সঙ্গীতজ্ঞ ভারতবর্ষে আসেন। তখন ভারতবর্ষে মুসলিম শাসনামল। আর পারস্য থেকে আগত…






