Vector Map Services

Free Vector Map Services

আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

জনম ভরে একদিনও তারে দেখালাম না রে।।

নড়েচড়ে ঈশান কোণে দেখতে পাইনে এই নয়নে।

হাতের কাছে যার ভবের হাট বাজার

ধরতে গেলে হাতে পাইনে তারে।।

সবে বলে প্রান পাখি শুনে চুপে চেপে থাকি

জল কি হুতাশন মাটি কি পবন

কেউ বলে না আমায় নির্ণয় করে।।

আপন ঘরের খবর হয়না

বাঞ্চা করি পরকে চেনা।

লালন বলে পর বলিতে পরমেশ্বর

সে কি রুপ আমি কি রুপ রে।।