অধরা মাধুরী ধরেছি ছন্দ
রবীন্দ্র সঙ্গীত
অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে
ও যে সুদূর রাতের পাখী
গাহে সুদূর রাতের গান
বিগত বসন্তের অশোক রক্ত রাগে ওড় রঙ্গিন পাখা
তাড়ি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা
ওগো বিদেশিনী
তুমি ডাক ওরে নাম ধরে
ও যে তোমারি চেনা
তোমারি দেশের আকাশ ও যে জানে তোমার রাতের তারা
তোমারি বকুল বনের গানে ও দেয় সাড়া
নাচে তোমারি কঙ্কণেরই তালে।।

চৈত্র ১৩৪৫ (১৯৩৯)
অধরা মাধুরী ধরেছি ছন্দ

More Stories
প্রফেসর ড. জিল্লুর রহমানঃ এক আলোকিত শিক্ষকের প্রয়াণ
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে