অনেক কথা যাও যে বলে
অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
যে আছ মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বানে
চকিত চাহ মুখের পানে তুমি যে কুতূহলী
তোমারে তাই এড়াতে ফিরিয়া যাই চলি
আমার চোখে যে চাওয়া খানি ধোঁয়া সে আঁখি লোরে
তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও মোরে
তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপনি কাছে
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই চলি।।

৪ এপ্রিল ১৯২৬
অনেক কথা যাও যে বলে

More Stories
প্রফেসর ড. জিল্লুর রহমানঃ এক আলোকিত শিক্ষকের প্রয়াণ
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে