এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেঁড়ে,
চেনে না সীমানা কার।।
এক কানা কয় আর এক কানারে
চলো এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।

এসব দেখি কানার হাট বাজার
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি Lalon Geeti

More Stories
প্রফেসর ড. জিল্লুর রহমানঃ এক আলোকিত শিক্ষকের প্রয়াণ
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে