এ দিন আজি কোন ঘরে গো
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
ঊষা কাহার আশিস বহি হল আঁধার পার
বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বহু যুগের উপহার বরন করি নিলো কারে
কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার

২৪ আশ্বিন ১৩২১ ( ১৯১৪)
এ দিন আজি কোন ঘরে গো
https://www.youtube.com/watch?v=-BoYOiee4fQ

More Stories
প্রফেসর ড. জিল্লুর রহমানঃ এক আলোকিত শিক্ষকের প্রয়াণ
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে