Vector Map Services

Free Vector Map Services

বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি

বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি

যার জন্য হয়েছিরে দণ্ডধারী

কোথা রে সেই নিকুঞ্জ বন

কোথা সে যমুনা এখন

কোথা সে গোপিনীগণ

আহা মরি

১/ রামানন্দের দরশনে

পূর্ব ভাব উদয় মনে

যাব আমি কাহার সনে সেই যে পুরি

আর কিরে সেই সঙ্গ পাব

আমার মনের সাধ মিটাইব

পরম আনন্দে রব

ওই রূপ হেরি

২/ গৌর চাঁদ ওই দিন বলে

আকুল হয় তিলে তিলে

লালন কয় সেই যে লীলে

সু মাধুরী

আরও গানের লিরিক্স

তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে