Vector Map Services

Free Vector Map Services

মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

এই মানুষে মানুষ গাথা যেমন গাছের আলকলতা।

জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।।

দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে।

মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।।

এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার।

লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।।

মানুষ ভজলে সোনার মানুষ
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি

লালন গীতি