Vector Map Services

Free Vector Map Services

সকালের স্নিগ্ধ হওয়ায় মন দোলে

প্রতিদিন ভোর আসে প্রতিদিন ভোর চলে যায় স্নিগ্ধ সকাল। সকালের স্নিগ্ধ শীতল পরশে প্রকৃতির ঠান্ডা আবহাওয়ায় মনে একটি শীতল হাওয়া বয়ে যায়।। সকালের স্নিগ্ধ আবহাওয়া মন এবং প্রাণে বয়ে যায় এক অনাবিল আনন্দ।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসতে হয়। সকালের স্নিগ্ধ আবহাওয়া ও পরিবেশ একটি অন্যরকম অনুভূতি দেয়। সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় রাতের ঘুমে পরিপূর্ণ ঘুম সকালে একটি নতুন উদ্যম তৈরি করে। শিক্ষা অনুরাগী বিশেষ করে ছাত্রছাত্রী অথবা যারা লেখালেখি নিয়ে ব্যস্ত তাদের জন্য একটি পরিশীলিতো স্নিগ্ধ সকাল হতে পারে উত্তম সময়। সকাল ছয়টা থেকে আটটা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাতে বিশেষ করে লেট নাইট ঘুমাতে যায় তাদের জন্য কিছুটা হলেও কষ্টকর তাই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। একটি সুশৃংখল রুটিন এটি সুশৃংখল জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আজ সকালে জীবন আমি ৬ টায় ঘুম থেকে উঠলাম তখন অনেক সময় পেলাম সকালে অফিসে যাবার জন্য আমার অফিস টাইম সকাল ৯ টা থেকে । যেহেতু ৩৫ বছর বয়সের পর শরীর মোটা হতে থাকে তখন শারীরিক ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ। ৩৫ বছর বয়সের পরে শরীরে মেদ এমনিতেই বেশি জমা হ্য় এবং ডায়াবেটিস ব্লাড প্রেসার সহ অনেক রোগ বাসা করে। তাছাড়া এই সময়ে আগের মতো শরীর পাতলা থেকে না। তাই আমি সকালে ব্যায়াম করার পরিকল্পনা নিলাম। ঘড়ি ধরে ৩০ মিনিট ব্যায়াম করলাম। ব্যায়াম করার সময় আমি যেটা খেয়াল করি টা হলো শরীরে ঘাম ঝরানো পর্যন্ত ব্যায়াম চালিয়ে যেতে হবে। ঘাম ঝরানো কেই ব্যায়াম বলে। যে ভাবেই হোক না কেনো ঘাম ঝরাতে হবে। তাই সকালে ব্যায়াম টা করে নিলাম।

কিকি ব্যায়াম করলাম

সহজ কিছু ব্যায়াম যেমন বুক ডন দৌড় ঘরের ভিতর হাটা জগিং ইত্যাদি যাতে ঘাম ঝরানো উদ্দেশ্য।

সকালে ব্যায়াম করার পর স্নান করে নিলাম। সহজ শাওয়ার উইথ শ্যাম্পু। তারপর একটু পিডিএফ পড়তে বসলাম। Origin of human species বইটি ইতিহাস ভিত্তিক ২ লাখ বছর আগে থেকে বর্তমান মানব জাতির উত্থান এর সংক্ষিপ্ত বর্ণনা ঐতিহাসিক ভাবে। ২ লাখ বছর আগে থেকে মানুষ শিম্পাঞ্জি দের সাথে সম্পর্কের ভিত্তিতে পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গিয়েছে যে বর্তমান পূর্ব আফ্রিকার কোনো একটি দেশে পৃথিবীতে প্রথম মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যারা কিনা nieandarthalanensis প্রজাতির মানুষ ছিল। নিয়েন্ডার্থলেনসিস প্রজাতির মানুষ পরবর্তীতে বিলুপ্তি হয়ে যায়। যাইহোক এটি আগের হিসাব নিকাশ নিখুদ ভাবে বলা সম্ভব নয় তবে এটা অন্তত বোঝা গেলো যে বর্তমান পৃথিবীতে মানুষ প্রথম পূর্ব আফ্রিকার কোনো একটি দেশ যেমন ইথিওপিয়া থেকেই নাকি প্রথম পাওয়া যায়। ইথিওপিয়া কে সবাই মানুষের পূর্ব পুরুষদের আবাস স্থল বলা হ্য়।

এর পর অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ থেকে ৬০০০ ছয় হাজার বছর পূর্বে বর্তমান ইরাকে মেসোপটেমিয়া সভ্যতার সন্ধান পাওয়া যায়।

এর পরে বিসি ৩০০০ ইন্দাজ ভেলিতে ভারতীয় সভ্যতার গোড়াপত্ত্বন হ্য়।

হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ কে আদি গ্রন্থ এবং অপরেশ বলা হয় বয়সের দিক থেকে এবং সভ্যতার শুরুর দিনগুলোর কথা প্রমাণিত দলিল। কিন্তু মানবজাতির অস্তিত্ব পুনরুদ্ধার করতে গেলে দেখা যায় ইরাকের সভ্যতা আরো প্রাচীন।