সব লোকে কয় লালন কি জাত
গান/লিরিক্স,  বাংলা

সব লোকে কয় লালন কি জাত সংসারে

Spread the love

সব লোকে কয় লালন কি জাত সংসারে

সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রুপ
দেখলাম না এই নজরে।।

সুন্নত দিলে হয় মুসলমান
নারী লোকের কি হয় বিধান।
বামন চিনি পৈতে প্রমাণ
বামনী চিনি কি করে।।

কেউ মালা কেউ তসবিহ গলে
তাইতে কি জাত ভিন্ন বলে।
আসা কিংবা যাওয়ার কালে
জাতের চিহ্ন রয় কারে।।

জগৎ জুরে জাতের কথা
লোকে গল্প করে যথাতথা।
লালন বলে জাতের ফাতা
ডুবাইছি সাধবাজারে।।

সব লোকে কয় লালন কি জাত
সব লোকে কয় লালন কি জাত

সব লোকে কয় লালন কি জাত সংসারে

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

তিন পাগলে হলো মেলা নদেয় এসে

ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *