কিভাবে Mergin Maps সফটওয়্যারটি ব্যবহার পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনার যেকোনো বিষয় সার্ভে করা যায়?
কিভাবে Mergin Maps সফটওয়্যারটি ব্যবহার করতে হয়?
যেকোনো একটি সার্ভে অথবা নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য Mergin Maps সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ। Mergin Maps apps টি mobile apps, এটা QGIS software এর সাথে connected, built in যার কারণে, কোন একটি campaign অথবা survey করার পরে QGIS software এটি ব্যবহার করা যায়।
আজকে আমি mergin maps software-টি ব্যবহার করার ধাপে ধাপে পদ্ধতি ব্যাখ্যা করব।
যেকোনো একটি election campaign করার সময় household গুলোতে poster বিতরণ অথবা যেকোনো একটি সার্ভে করার জন্য মার্জিন ম্যাপটি খুব গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডেস ডেল্ট ইনস্টিটিউটের Professor Hans Van Der Kwast নির্দেশনা অনুসারে, মার্জিন Maps মোবাইল অ্যাপসটি যেকোনো সার্ভের জন্য খুবই handy.
বিশেষ করে, এটি দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান অথবা যেকোনো ধরনের সার্ভের উপযোগী।
Mergin Maps অ্যাপটি প্রথমেই মোবাইলে ইনস্টল করতে হবে।
এরপর যেকোনো ব্রাউজারে গিয়ে Mergin Maps-এর ওয়েবসাইটে সাইন আপ করে পাসওয়ার্ড এবং ইউজারনেমটি জেনে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে, যখন আমরা QGIS সফটওয়্যার ওপেন করব, তখন প্লাগইন থেকে Mergin Maps প্লাগইনটি ডাউনলোড করতে হবে।
Plugin টি download করার পরে, QGIS software Mergin Maps এর login credentials এর জন্য username এবং password input দিতে বলবে।
এরপর, Mergin Maps dashboard এর সাথে QGIS এর interface plugin টি connect হওয়ার পরে, automatic synchronize হতে থাকবে। আমাদের কাজ মোটামুটি শেষ।
আমরা Surveyor continue করতে পারবো, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই।
Survey চলাকালীন সময়ে আমরা ছবি তুলে upload করতে পারবো ইনস্ট্যান্টলি।উদাহরণ হিসেবে, আমি যেমন আজকে বাসা থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন বাসায় প্রথম সার্ভে টি চালিয়ে যাই।
বাসা থেকে বের হয়ে মোবাইলটি হাতে নিয়ে আমি যে পয়েন্টগুলোতে মার্কিং করতে চাই, সেগুলো হলো:
১. বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট।
২. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন।
৩. বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের গেট।
৪. বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট।
এবং বাজারের ভিতরে গিয়ে সবজির বাজারে একটি দোকানেও পয়েন্ট হিসেবে মার্কিং করে আমার সার্ভে টি সম্পন্ন করলাম।
এরপর, আমি যখন বাসায় ফিরে QGIS software টি ওপেন করে mergin maps project টি ওপেন করে সিঙ্ক্রোনাইজ করলাম, তখন QGIS Map এর ইন্টারফেসে আমার প্রত্যেকটি পয়েন্ট দেখাচ্ছে।
OpenStreetMap এর কোথায় কোথায় আমি সার্ভে করেছি এবং ছবি তুলেছি, তা এখন রিয়েল টাইম ডেটা অনুসারে প্রত্যেকটি পয়েন্ট দেখাচ্ছে।
Margim Maps এই অ্যাপসটি খুবই handy এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত যেকোনো ধরনের survey করার ক্ষেত্রে খুবই উপযোগী।
এটি team নিয়ে কাজ করার জন্য অফলাইন এবং অনলাইন, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
রিয়েল টাইম ডেটা অনুসারে, পরবর্তীতে আমরা যেকোনো Map export করতে পারি এবং further GIS analysis করা যায়। Mergin Maps এই apps এর মাধ্যমে survey কাদের জন্য বেশি উপযোগী?
যেমন ধরুন:
- Election campaign
- Household survey
- Field Data collection
অথবা যেকোনো forest area specific গাছের species name অথবা যেকোনো বিষয় survey করার ক্ষেত্রে real time data র সাথে সমন্বয় করে survey টি করা যায়।
Mergin Maps অ্যাপসের ক্ষেত্রে একটি বিল্ট-ইন সার্ভে রয়েছে, যেখানে মোবাইল অ্যাপসের মধ্যে তারিখ এবং নোট লেখার অপশন রয়েছে এবং ছবি তোলার অপশনও রয়েছে।
তবে, যেকোনো সার্ভে আমরা কাস্টমাইজ করতে পারি এবং এখানে কোন কোন বিষয়গুলো সার্ভে করার ক্ষেত্রে আমরা প্রশ্ন হিসেবে রাখবো, সেটাও কাস্টমাইজ করে নিতে পারি। Mergin Maps অ্যাপসটির বিষয়ে বিস্তারিত জানতে হলে Mergin Maps অ্যাপ ডেভেলপমেন্টের নিজস্ব একটি ওয়েবসাইট এবং সার্ভার রয়েছে; সেটি ভিজিট করে বিস্তারিত জানা যায়।
তাছাড়াও, নিচে কিছু YouTube ভিডিও রয়েছে, যেগুলো Mergin Maps অ্যাপসের ব্যবহার সম্পর্কিত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।


