-
প্রত্যাশা
প্রত্যাশা আমার প্রতিটা হলুদ বিকেলে আমি তোমাকে চাই।আমার প্রতিটা সোনালি সন্ধ্যায় আমি তোমাকে চাই!তোমাকে চাই আমি দিন কিংবা রাতের প্রতিটা প্রহরে।তোমাকে চাই আমি কৃত্রিমতাপূর্ণ এ জরাজীর্ণ শহরে! আমার প্রতিটা গভীর নি:শ্বাসে আমি তোমাকে চাই।আমার আত্নার পরম বিশ্বাসে আমি তোমাকে চাই!তোমাকে চাই আমি গাঢ় আধারময় অমাবস্যায়।তোমাকে চাই আমি দৃঢ় প্রার্থনা কিংবা তপস্যায়। আমার প্রতিটা শুভ্র মিষ্টি সকালে আমি তোমাকে চাই।আমার প্রতিটা ক্লান্ত অলস দুপুরে আমি তোমাকে চাই!তোমাকে চাই আমি পূর্ণিমার চাঁদের ঝলমলে আলোয়।তোমাকে চাই আমি আমার সবটুকু মন্দ কিংবা ভালোয়! শিশির ভেজা প্রচন্ড শীতের দিনগুলোয় আমি তোমাকে চাই।আমার বাগানে বসন্তের ফুলের প্রতিটা ঘ্রাণে আমি তোমাকে চাই!তোমাকে চাই আমি গ্রীষ্মের রোদ কিংবা বর্ষার বৃষ্টিতে।তোমাকে চাই আমি আমার চেয়ে থাকা অপলক দৃষ্টিতে! আমার…
-
নিবেদন
নিবেদন শোনো অবুঝ মনের মেয়ে, তুমি হাসলে এই হৃদয় হাসে!আপন ভুবন,স্বপন ভুলে হাজার খুশির বাণে ভাসে!শোনো অবুঝ মনের মেয়ে,তুমি কাঁদলে এই হৃদয় কাঁদে!মুক্তোদানার ন্যায় অশ্রুগুলো এক নিখাদ মায়ায় বাঁধে! তোমার মায়াবী চোখের পাতায় গাঢ় অভিমান জমে!অবুঝ মনের গহীন কোণে অন্ধকার বিষাদ নামে!আমার অপলক চোখের করুণ চাহনী, বুঝো কি তুমি!পড়তে পারো কতটা! বুঝো কি তা কতটা দামী! মনের গহীনে হৃদয় বাগানে এক টুকরো গোলাপ তুমি।তোমার কাজল চোখের মায়ার নেশায় আসক্ত আমি!আমার হৃদয় জূড়ে আছো তুমি, আছো কল্পনায় মিশে।এ জীবনে তুমি না হয় আমারই হলে, তাতে বাধা কীসে! তুমিহীন দিনগুলো,তুমিহীন ক্ষণগুলো বড্ড বিষাদময়।তুমিহীন সন্ধ্যার এই হৃদয় আকাশ গাঢ় অন্ধকারময়!ক্রমশ গাঢ় হয়, গভীর হয় তোমার কাজল চোখের মায়ার নেশা।খুব জানতে ইচ্ছে করে, তা…
-
সংগোপনে
সংগোপনে এই যে আমি থেকে থেকেই তোমার কথা লিখি,অবুঝ মনে রঙ-বেরঙে কতইনা ছবি আঁকি।তোমারও কি পরে হঠাৎই আমার কথা মনে!শয়নে -স্বপনে, আচমকা-আনমনে সংগোপনে! তোমার হাসির মাঝে মায়াবী লাজে হারিয়ে যদি যাই,হারানো নিজেকে চেনা আবেগে খুঁজে যদি না পাই,তখন কি হন্য হয়ে এই বন্য আমায় খুঁজে বেড়াবে!নাকি শক্ত হৃদয়ে মুক্ত পাখির মতো উড়াল দিবে! এই যে আমি রাত-বিরেতে তোমার কথা ভাবি,ভাবি কত কথা, কত স্মৃতি,কতই না ছিলো দাবী।তার কতটা রেখেছো মনে, কতটা তার গিয়েছো ভুলে!প্রলয়ের মত সময়ের সাথে কতটা তার গেছে মিলে! রাতের আধারে মধ্য প্রহরে আমি নিরবতার গান শুনি।হৃদয় গভীরে বিষাদ লুকিয়ে নিশুতিরাতের তারা গুনি।তোমার চোখের মধ্যমণিতে কত শত-সহস্র মায়া।তার কতটা অশ্রু মাখা, কতটা তার বিষাদ ছায়া! যেটুকু আমার ছিলো,…
-
মুগ্ধতা
মুগ্ধতা আমার মনের মরুভূমিতে প্রশান্তির এক ফোঁটা বৃষ্টি তুমি।অপরুপ সুন্দর ধরণীতে বিধাতার অনন্য এক সৃষ্টি তুমি!আমার হৃদয় আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ তুমি।কষ্টিপাথরে যাচিত স্বর্ণমুদ্রার ন্যায় নিখাদ তুমি! আমার সুখের নদীতে অজস্র জলরাশির স্রোত তুমি।আমার জানা-অজানা, বোঝা-না বোঝায় বোধ তুমি!আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।ভবঘুরে এই জীবনে মনে হয় আপন কেউ তুমি! শত বিষাদ ডিঙিয়ে আমার ভালো থাকার কারণ তুমি।হাজারো খেয়াল খুশির মাঝে প্রিয়তম বারণ তুমি!আমার হৃদয়ের সকল অনুভুতির আবরণ তুমি।জীবনে হিসেবের খাতায় জটিলতম সমীকরণ তুমি! আমার সকালের স্নিগ্ধ মিহি রোদ তুমি।আমার সকল অভিমানে মিষ্টি ক্রোধ তুমি!আমার সোনালী সন্ধ্যার অন্ধকারে প্রগাঢ় স্তব্ধতা তুমি।জীবনের সকল পরতে এক অনাবিল মুগ্ধতা তুমি! আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।ভবঘুরে এই জীবনে মনে…











