-
মৃদঙ্গ থেকে বাঁয়া-তবলা
মৃদঙ্গ থেকে বাঁয়া-তবলা আরবি ত বলা থেকে তবলা। প্রথম তবলা আবিষ্কার করেছিলেন আরব দেশের জুবল এর পুত্র টুবল,তা নাম অনুসারেই তবল নাম করণ করা হয়।এই তবল থেকেই তবলা হয়েছে। তবলার আক্ষরিক বা বিশেষ অর্থ বোধকতা নেই। তখন কেবল মাত্র এটির ব্যবহার আরব সঙ্গীত শিল্পীদের মধ্যেই দেখা যেত।পরবর্তীতে আরবের শিল্পীদের সঙ্গীতের সূত্র ধরেই এই তবল পারস্যে আসে।পারস্যের সঙ্গীত শিল্পীরা তখন আদি গজলের সাথে এই তবল ব্যবহার করতেন। সেই সময়ই আমির খসরুর পিতাসহ আরো অনেক সঙ্গীত শিল্পীরায় পারস্য থেকে ভারতবর্ষে আসেন।কারণ, ঈতুৎমিশের আমল আর চেঙ্গিসখানের যুদ্ধ যাত্রা।এ সকল নানাবিধ কারণে তখন পারস্য থেকে অনেক মানুষের সাথে অনেক বিখ্যাত বিখ্যাত সুফি,সাধক,দরবেশ, গীতিকার, সঙ্গীতজ্ঞ ভারতবর্ষে আসেন। তখন ভারতবর্ষে মুসলিম শাসনামল। আর পারস্য থেকে আগত…


