প্রকৃতি আমাদের জন্য এক অপার সম্ভাবনার জায়গা। আমাদের কে প্রকৃতি দিয়েছে অনাবিল আনন্দ বেঁচে থাকার জন্য উপযুক্ত স্থান, খাদ্য। আমরা প্রকৃতির কাছে সত্যি কৃতজ্ঞ । কিন্তু এই প্রকৃতি কে আমরা যদি নষ্ট করি তবে আমাদের জন্য কি ভয়াবহ দিন আসছে, আমরা কখনও ভেবে দেখেছি? আমাদের পরবর্তী প্রজন্ম কি বিলুপ্তি হবে না? যদি আমরা প্রকৃতিকে আমাদের বাসযোগ্য করে না রাখি? কবি সুকান্ত বলেছিলেন, পৃথিবীকে আমি বাসযোগ্য করে রেখে যাব, এ আমার দৃঢ় অঙ্গীকার! এখন সময় এসেছে সেই কথাটা আর একবার ভেবে দেখবার। কারণ পৃথিবী এখন সমস্যাতে জর্জরিত। আর এর এক মাত্র কারণ হল মানুষ সৃষ্ট অবক্ষয়। বিশ্ব পরিবেশ দিবস তাই ঘটা করে উজ্জাপন করা হয়। ৫ই মে ২০২১ বিশ্ব পরিবেশ দিবস( World Environment Day 2021) এবছরের প্রতিপাদ্য বিষয় Restoration Ecosystem বা বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার।
কিভাবে এলো এই World Environment Day বা পরিবেশ দিবস?
১৯৬৮ সালের বর্তমান সুইডেনের কিছু মানুষ পরিবেশের উপর জলবায়ুর বিরূপ প্রভাপ লক্ষ্য করেন।তারা জাতিসঙ্ঘের তৎকালীন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাছে পরিবেশ এর সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা লিখে পাঠান। জাতিসঙ্ঘ বিষয়টি তাদের পরবর্তী মানবিক পরিবেশ ১৯৭২ বিশ্ব সম্মলনে (৫-১৬ মে ১৯৭২) অধিবেশনে পৃথিবীর অন্যান্য দেশের সামনে উপস্থাপন করেন । এর পর ১৯৭৩ সালে একটি দিন ধার্য করা হয় যেটাকে জাতি সংঘ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) বলে ঘোষণা করেন। তার পরের বছর ১৯৭৪ সালে ৫ মে প্রথম বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) সমস্ত পৃথিবী ব্যাপী পালন করা হয়। সেই বছর বিশ্ব পরিবেশ দিবসের উপপাদ্য ছিল “Only One Earth”
বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ২০২১ (World Environment Day 2021)
বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এর প্রতিপাদ্য (World Environment Day 2021) হল Restoration Ecosystem বা বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার! সারা বিশ্ব ব্যাপী এই দিন টি যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে। এখন প্রশ্ন হল কেন এ বছরের প্রতিপাদ্য বিষয় বাস্তুতন্ত্রে পুনরুদ্ধার? কারণ প্রকৃতি হল মানুষের জন্য বসবাসের জন্য ও সাথে অন্যান্য প্রাণীকুলের জন্যও আদর্শ জায়গা। অন্য কোন গ্রহে এমন বসবাস যোগ্য জায়গা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি । যদিও মঙ্গল গ্রহকে আগামী প্রজন্মের জন্য বসবাসের স্থান ভাবা হচ্ছে। যেহেতু সবার জন্য একটি মিথস্ক্রিয়ায় বসবাস তাই আমাদের পরিবেশ রক্ষার জন্য বাস্তুতন্ত্রকে আগে বাঁচাতে হবে।
বাস্তুতন্ত্র কাকে বলে (Ecosystem)?
বিশ্ব পরিবেশ দিবস ও (World Environment Day) বাস্তুতন্ত্র মধ্যে সম্পর্ক?
মানুষের উন্নয়ন কর্ম কাণ্ড ই বাস্তুতন্ত্র কে মূলত ক্ষতি সাধন করছে । যদিও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে এর একটা সম্পর্ক রয়েছে। তবু মানুষের উন্নয়ন কর্ম কাণ্ডই মূলত বাস্তুতন্ত্রকে বেশি বিপর্যয় করে তুলেছে। যেমন বন উজাড় করে নগরায়ন করা। নদী জলাশয়ে আবর্জনা ফেলে জলজ প্রাণীগুলোর বসবাসের অনুপযোগী করে তোলা। এসব কারণ এ প্রাণীর জীবন হুমকির মুখে এবং গবেষণায় দেখা যায় যে, প্রাণী বিলুপ্তির হার আগের থেকে অনেক বেশি তরান্বিত হয়েছে। এর কারণ মানুষ সৃষ্ট, তবে বৈশ্বিক উষ্ণতা ও একেবারে কম দায়ী নয়। যেমন মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করলে সেখানকার প্রাণীগুলোর অন্যত্র বাসস্থান খুঁজতে হয় এভাবে তাদের জীবন ঝুঁকির মধ্যে দিয়ে এক সময় বিপন্ন হয় ।
আমাদের কি করনীয়?
1 thought on “World Environment Day 2021 বিশ্ব পরিবেশ এর ইতিহাস কি?”