Vector Map Services

Free Vector Map Services

গোষ্ঠে আর যাবনা – লালনগীতি

গোষ্ঠে আর যাবনা – লালনগীতি

গোষ্ঠে আর যাবনা
বলাই দাদার দয়া নাই প্রানে।
গোষ্ঠে আর যাবনা মাগো
দাদা বলাইয়ের সনে।।
বড় বড় রাখাল যারা
বনে বসে থাকে তারা।
আমায় করে জ্যান্তে মরা
ধেনু ফিরানে।।
ক্ষুধাতে প্রান আকুল হয় মা
ধেনু রাখার বল থাকেনা।
বলাই দাদা বোল বুঝেনা
কয় কথা হেনে।।
বনে যেয়ে রাখাল সবাই
বলে এসো খেলি কানাই।
হারিলে স্কন্ধে বলাই চড়ে তখনে।।
আজকের মতো তোরাই যারে
আমি তো যাবনা বনে।
খেলবো খেলা আপন মনে
লালন তাই ভনে।।

গোষ্ঠে আর যাবনা
গোষ্ঠে আর যাবনা

গোষ্ঠে আর যাবনা- বলাই দাদার দয়া নাই প্রানে।