গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
রবীন্দ্র সঙ্গীত
অনেক দিনের মনের মানুষ
অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
কোন ভুলে যাওয়া বসন্ত থেকে
যা কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে
বুঝি মনে তোমার আছে আশা
আমায় ব্যথায় তোমার মিলবে বাসা
দেখতে এলে সেই যে বীণা বাজে কিনা হৃদয়ে
তার গুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে।।

==========================
পৌষ ১৩২৯ ( ১৯২৩)
রবীন্দ্র সঙ্গীত
অনেক দিনের মনের মানুষ

More Stories
বারে বারে আর আসা হবে না
বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে