Vector Map Services

Free Vector Map Services

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

আশা পূর্ণ হলো না
আমার মনের বাসনা ।।

বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা।
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানে না।।

বাঞ্চা করি যুগল পদে
সাধ মিটাব ঐ পদ সেধে।
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা।।

পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূল সাধনে।
লালন বলে এই নিদানে
মুর্শিদ ফেলে যেও না।।

আশা পূর্ণ হলো না

আশা পূর্ন হল না আমার মনের বাসনা। ফরিদা পারভিন

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

সব লোকে কয় লালন কি জাত সংসারে

ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি