Colorgeo.com

Disaster and Earth Science

বারে বারে আর আসা হবে না

Spread the love

ভবা পাগলার গান

তুমি ভেবেছ কি মনে

এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না

এমন মানব জনম আর পাবে না

বারে বারে আর আসা হবে না

১। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়

চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়

তোমার বিচার করিবেন সেই বিধাতায়

তাঁর কাছে কাফি জুকি কিছুই চলেনা

তুমি যাহা বদনে কর নাই প্রকাশ

অপ্রকাশ তাহার কাছে কিযে সর্বনাশ

জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ

মানুষের কুলে কালি আর দিও না

সাবধানে চল মন হও হুশিয়ার

তোমার বেলা যে রয়ে যায় আসে অন্ধকার

মানুষ দেবতা হয় হয় অবতার

ভবা কহে চোখ মেলে চেয়ে দেখনা

আরও লিরিক্স

বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি

গান ও লিরিক্স ক্যাটাগরি