সেই কালাচাঁদ নদেয় এসেছে

সেই কালাচাঁদ নদেয় এসেছে- লালনগীতি

সেই কালাচাঁদ নদেয় এসেছে- লালনগীতি

সেই কালাচাঁদ নদেয় এসেছে
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তার কেমন রীতি।
প্রেম করা নয় প্রানে মরা
অনুমানে বুঝিয়েছে।।
ঐ পদে কেউ রাজ্য জদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়।
রাধা বলে কাঁদছে এখন
তারে কতো কাঁদিয়েছে।।
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হোল।
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে।।

 

সেই কালাচাঁদ নদেয় এসেছে

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

অপারের কাণ্ডার নবিজী আমার

চিরদিন জল ছেঁচে মোর

ধন্য ধন্য বলি তারে

সেই কালাচাঁদ নদেয় এসেছে
সেই কালাচাঁদ নদেয় এসেছে
Author: Ripon Biswas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *