পরিবেশ
-
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF
এই আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ নামে অভিহিত হইবে। ৪। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড (১) ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিমবর্ণিত কোনো কার্য তুমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে. যথা (ক) অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা? (খ) তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা? (গ) স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি, তদকর্তক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা? (ঘ) কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা…
-
সুন্দরবন যে 3 টি কারণে জীববৈচিত্র হারাচ্ছে
সুন্দরবন ও প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ (৩৮%) রয়েছে ভারতের মধ্যে। উদ্ভিজ্জ সুন্দরবনের গাছপালার অধিকাংশই ম্যানগ্রোভ ধরনের এবং এখানে রয়েছে বৃক্ষ, লতাগুল্ম, ঘাস, পরগাছা এবং আরোহী উদ্ভিদসহ নানা ধরনের উদ্ভিজ্জ। অধিকাংশই চিরসবুজ হওয়ার কারণে…
-
Plastic Pollution প্লাস্টিক দূষণ পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব
Plastic Pollution প্লাস্টিক দূষণ পরিবেশের উপর প্লাস্টিক এর ক্ষতিকারক প্রভাব: আলেকজান্ডার পর্কস নামক ভদ্রলোক ১৮৫৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্লাস্টিক আবিষ্কার করেন। প্লাস্টিক তৈরির অন্যতম প্রধান উপাদান হচ্ছে পলিমার (রাসায়নিক উপায়ে তৈরি প্লাস্টিক একদিকে যেমন নমনীয়,দীর্ঘস্থায়ী এবং সস্তা হয়ে থাকে)। প্লাস্টিক আবিষ্কার মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং প্রাণবন্ত করে তোলে। মানুষ তাদের ব্যবহার্য সব ধরনের কাজে প্লাস্টিকের ব্যবহার শুরু করে। ফলে প্লাস্টিকের ব্যবহার পুরো পৃথিবীতে অনেকটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের ব্যবহার এতো বাড়তে থাকে যে শেষ পর্যন্ত পরিবেশকে ক্ষতিকরে এই প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের Plastic Pollution এই অবাধ ব্যবহার পুরো পৃথিবীর কাছে এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে । প্লাস্টিক যে কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে তা নিচের প্লাস্টিকের আয়ুষ্কাল লক্ষ করলেই…
-
Environmental law of India ভারতের পরিবেশ আইন
ভারতের পরিবেশ আইন Environmental law দক্ষিণ এশিয়ায় অন্যতম ভূ-প্রকৃতিগত বৈচিত্রতম দেশ ভারত । ভারতের একদিকে আছে যেমন মরুভূমি অন্যদিকে আছে তেমনি তুষার আচ্ছাদিত অঞ্চল ।পাহাড় -পর্বত সমতল ভূমি সবকিছু মিলিয়ে ভারতের ভূ-প্রকৃতি অন্যান্য দেশের চেয়ে আলাদা । দেশটির ভূ-প্রকৃতি বরাবরই দেশটিকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছে ।তাইতো বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই পৃথিবীতে । ভারতের প্রাকৃতিক বৈচিত্র বড় দর্শনার্থীদের জন্য আকর্ষণের নাম। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি দেখতে পারি জমান ভারতে ।দেশটির ভূ-প্রকৃতি বা পর্যটন শিল্প উন্নত হলেও দেশটির অন্যতম বড় বাধা হচ্ছে জনসংখ্যা । যা পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। তাই ভারত সরকার পরিবেশ রক্ষায় বেশকিছু আইন প্রণয়ন করেছে। যা…
-
Black Sea কৃষ্ণ সাগর সম্পর্কে যে সাতটি বিষয় অজানা
কোথায় অবস্থিতঃ Black Sea অর্থাৎ কৃষ্ণ সাগর ব্লক সি বর্তমানে ইউক্রেন রাশিয়া বুলগেরিয়া জর্জিয়া তুর্কি এবং রুমানিয়া এই দেশগুলোর মধ্যে অবস্থিত। ব্ল্যাক কৃষ্ণ সাগর কে কেন কৃষ্ণ সাগর বলা হয়? ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর সম্পর্কে খুব কম জানা যায় তবে অনেকগুলো মতবাদ রয়েছে। এই কৃষ্ণসাগরের পানি কালো হওয়ার পিছনে এটা প্রকৃতিতে বসবাস অযোগ্য একটি সাগর অতীতে সমুদ্র অভিযান নাবিকরা কৃষ্ণসাগর কে একটি দুর্বোধ্য এবং কঠিনতম জলাধার হিসেবে গণ্য করে। যদিও এই জলাধারের নিকটবর্তী সীমানাতে স্থানীয় উপজাতিদের বসবাস করে। কিছু মতবাদ এটা বলে যে কৃষ্ণসাগর এই নামটি এসেছে একটি ঝড়ের কারণ থেকে যেটা শীতকালে আঘাত হেনেছিল এবং কৃষ্ণ সাগরের পানি কাল বর্ণ ধারণ করেছিল। কৃষ্ণ সাগর Black Sea সম্পর্কে…
-
আমাজনের অনেক কথা
শুরুর কথা : আমাজনের অনেক কথা আমাজন (Amazon)সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। তবুও, এর কথা যেন শেষ হবার নয়। আমরা জানি, আমাজন বন হল বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় বন। যা ব্রাজিলের প্রায় অর্ধেক এলাকা দখল করে আছে। আয়তন : আনুমানিক ৫.৫ মিলিয়ন কিমি² এর আয়তন। অ্যামাজন(Amazon) বন হল ব্রাজিলের প্রধান বনাঞ্চল। যা এর ভূখণ্ডের ৪৫% দখল করে আছে। আরও নয়টি দেশের ভূখন্ডে এর স্থান রয়েছে। আমাজন রেইনফরেস্টের ৬০% ব্রাজিলে। এবং বাকি (৪০%) বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, ফ্রেঞ্চ গুয়ানা, পেরু, সুরিনাম এবং ভেনেজুয়েলায়। এছাড়াও বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় বন এটিই। একে নিরক্ষীয় বিস্তৃত বনভূমি বলা হয়। আমাজন (Amazon) বনের কিছু বৈশিষ্ট্য: আমাজনের অনেক কথা আমাজনের বনের বৈশিষ্ট্য হল ভিন্নধর্মী। প্রচুর প্রজাতির…
-
জলবায়ু চুক্তি একটি সম্মেলন ও গ্লোবাল ওয়ার্মিং
জলবায়ু চুক্তি বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে, আন্তর্জাতিক জলবায়ু চুক্তিগুলিও সম্পাদিত হচ্ছে, এই পরিস্থিতি সমাধানের জন্য। এই চুক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা বর্তমান পরিস্থিতিকে ঠিক করতে পারে। কিয়োটো প্রোটোকলের সময়সীমা ২০১২ সালে শেষ হয়েছে। কারণ, নথি অনুসারে, গ্যাস নির্গমন হ্রাস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির জন্য ৮%, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ৭% এবং জাপানের জন্য ৬%। পরিবেশগত সমস্যার সর্বাধিকীকরণ এবং কার্যকর সমাধানের অনুসন্ধানে আন্তর্জাতিক চুক্তিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই জলবায়ু বিষয়ক সম্মেলন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সৃষ্ট বিপর্যয়গুলোকে ঠেকাতে সম্পন্ন হয়েছিল। যা পরবর্তী আরো অন্যান্ন জলবায়ু চুক্তিগুলো সম্পাদনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। এই…
-
সাহারান ধুলো কিভাবে আটলান্টিক অববাহিকাকে শান্ত রাখতে সাহায্য করে?
সাহারান ধুলো সাল ২০২১। আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমের তখন প্রায় দুই মাস চলছিল। এর বেশ কয়েক সপ্তাহ আগে হারিকেন এলসার তান্ডব চালিয়ে গিয়েছে ৷ গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল তখন কিছুটা শান্ত, আটলান্টিক জুড়ে সাহারান ধূলিকণার কারণে। কিন্তু, এই সাহারান ধুলো আসলে কি? সাহারান ধূলিকণা এমন একটি জিনিস যা আমরা প্রতি বছর দেখি যখন সাহারা মরুভূমিতে প্রবল বাতাস তৈরি হয়, বাতাস এবং আপড্রাফ্ট মাটির শুষ্ক উপরের স্তরকে বায়ুমণ্ডলে তুলে নেয়। পূর্ব থেকে বাণিজ্য বায়ু আটলান্টিকের ধূলিকণা বহন করতে পারে। কখনও কখনও, যখন ধূলিকণা যথেষ্ট বড় হয় এবং পূর্বদিকের বাতাস যথেষ্ট শক্তিশালী হয়, তখন এটি ক্যারিবিয়ান এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। সাহারান ধুলো ঘূর্ণিঝড়ের মৌসুমে এটা কি প্রভাব ফেলে? ধূলিকণাগুলি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের…
-
জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি র সাথে স্বাস্থ্য ঝুঁকি কিভাবে সম্পর্কিত
জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি র সাথে স্বাস্থ্য ঝুঁকি কিভাবে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন জনিত উষ্ণতা বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য গত সম্পর্ক রয়েছে। যখন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন দরিদ্র দেশ গুলোতে বেশি স্বাস্থ্য ঝুঁকি দেখা দেবে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বেশি রোগ ব্যাধি দেখা দেবে। বিশেষ করে উন্নয়ন শীল দেশে বেশি স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। জলবায়ু পরিবর্তন হচ্ছে এটা শতভাগ নিশ্চিত। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সমুদ্রতীরবর্তি দেশ সমূদর পানি বৃদ্ধিতে তলিয়ে যেতে পারে। তাছাড়া সমুদ্র পৃষ্ঠের তাপ বেড়ে গেলে বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন ঘূর্ণিঝড় হবে। এতে সমুদ্র তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠীর ক্ষতি স্বাধিত হবে। ভূপৃষ্ঠের তাপ যদি আরও ০.৫ ডিগ্রী বেশি বেড়ে যায় তবে পৃথিবীর গরম হবে। তখন বিভিন্ন…
-
ব্লু ইকোনমি বা Blue Economy বা সুনীল অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা অগ্রগতি
ব্লু ইকোনমি বা Blue Economy বা সুনীল অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা অগ্রগতি ব্লু ইকোনমি (Blue Economy) বা সুনীল অর্থনীতি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রগতি শীর্ষক বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে নিম্নোক্ত আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে অবদান ও গুরুত্ব প্রসঙ্গে বলা যায় 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 900 কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার জোগান দিতে তখন সমুদ্রের রিসোর্স এর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কারণ সমুদ্রে বিপুল পরিমাণ সম্পদ এখনো আবিষ্কৃত হয়নি এবং বিপুল সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে জাতিসংঘ 2015 সাল পরবর্তী যে টেকসই উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে তার মূল কথা হলো ব্লু ইকোনমি। বাংলাদেশ জাতিসংঘের সেই কর্মসূচির সাথে সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। ব্লু…
-
ইকো ট্যুরিজম
ইকো ট্যুরিজম লাইভ প্রোগ্রাম আমাদের সাথে এবারের লাইভে রয়েছেন তিনজন গুনী ব্যক্তিত্ব।তারিখ ১৩/০৬/২০২১, রাত ৮.৩০ মিনিট।Six Seasons Travelers (SST) এর অফিসিয়াল পেইজে লাইভ টি অনুষ্ঠিত হবে। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ স্যার। বিশেষ অতিথি হিসেবে থাকবেনঃ মোঃ শামসুজ্জোহা স্যার (Md Shamsuzzoha) , সহযোগী অধ্যাপক (শিক্ষা ছুটি), ইমার্জেন্সী ম্যানেজমেন্ট বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়এবংড. রমন কুমার বিশ্বাস স্যার (Raman Biswas )সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যানডিজাস্টার রেজিলিয়েন্সি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের প্রোগ্রামে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করায় আমরা আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়দের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।অতিথিবৃন্দ ইকো-ট্যুরিজম…
-
World Environment Day 2021 বিশ্ব পরিবেশ এর ইতিহাস কি?
প্রকৃতি আমাদের জন্য এক অপার সম্ভাবনার জায়গা। আমাদের কে প্রকৃতি দিয়েছে অনাবিল আনন্দ বেঁচে থাকার জন্য উপযুক্ত স্থান, খাদ্য। আমরা প্রকৃতির কাছে সত্যি কৃতজ্ঞ । কিন্তু এই প্রকৃতি কে আমরা যদি নষ্ট করি তবে আমাদের জন্য কি ভয়াবহ দিন আসছে, আমরা কখনও ভেবে দেখেছি? আমাদের পরবর্তী প্রজন্ম কি বিলুপ্তি হবে না? যদি আমরা প্রকৃতিকে আমাদের বাসযোগ্য করে না রাখি? কবি সুকান্ত বলেছিলেন, পৃথিবীকে আমি বাসযোগ্য করে রেখে যাব, এ আমার দৃঢ় অঙ্গীকার! এখন সময় এসেছে সেই কথাটা আর একবার ভেবে দেখবার। কারণ পৃথিবী এখন সমস্যাতে জর্জরিত। আর এর এক মাত্র কারণ হল মানুষ সৃষ্ট অবক্ষয়। বিশ্ব পরিবেশ দিবস তাই ঘটা করে উজ্জাপন করা হয়। ৫ই মে ২০২১ বিশ্ব পরিবেশ দিবস(…






