Vector Map Services

Free Vector Map Services

পারে কে যাবি তোরা আয় না জুটে

পারে কে যাবি তোরা আয় না জুটে

পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাই চাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।

হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।।

নিতাই বড় দয়াময়
পাড়ের কড়ি নাহি লয়
এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।।

ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো।
লালন ঘোর তুফানে প’লো ভক্তি চটে।।

পারে কে যাবি
পারে কে যাবি তোরা আয় না জুটে

পারে কে যাবি তোরা আয় না জুটে

লালন গীতি