বজ্রপাত কেনো হয় ও আমাদের করনীয়
বজ্রপাত কেনো হয় ও আমাদের করনীয়
বজ্রপাত কী?
আমরা জানি ভু পৃষ্ঠ থেকে বিভিন্ন জলীয় উৎস যেমন নদী খাল বিল সমুদ্র থেকে জলীয় বাষ্প সূর্যের তাপে আকাশে মেঘ সৃষ্টি করে। এই মেঘ সৃষ্টির প্রক্রিয়ায় যখন অধিক পরিমাণ মেঘ পুঞ্জীভূত হয় তখন মেঘের জলীয় কনা ও বাতাসে বিদ্যমান অন্যান্য কনা গুলো জড়ো হয়ে মেঘের ঘর্ষন লেগে এক প্রকার স্থির বিদ্যুৎ জমা হয় তখন মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋণাত্মক চার্জ এর অবস্থান করে।
এবং একটা বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি হয়। এ অবস্থায় ভূপৃষ্ঠ যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় সেহেতু পুঞ্জীভূত মেঘ যখন পৃথিবী পৃষ্ঠের কাছে চলে আসে। যেহেতু মেঘ ভারী তাই মধাকর্ষণ প্রভাবে পৃথিবী পৃষ্ঠের নিকটে আসে। এবং বৃষ্টির হবার সময় এই মেঘের নিচের দিকের ঋণাত্মক চার্জ আর পৃথিবী পৃষ্ঠের ধনাত্মক চার্জ হটাৎ আকর্ষিত হয়ে বিরাট শব্দ ও আলোক স্ফুলিঙ্গের সৃষ্টি করে এটাকে আমরা বলি বজ্রপাত।
মেঘের আকার যেহেতু কয়েক কিমি থেকে কয়েকশ কিমি পর্যন্ত বিস্তৃত থাকে



